ঢাকাSaturday , 22 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় নব নির্বাচিত প্রতিনিধিদের ইজিবাইক সমিতির সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 January 2022, 22:23

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে বুধহাটা ইউনিয়ন ইজিবাইক চালক সমবায় সমিতির নেতৃবৃন্দ।
শুক্রবার রাত ৮টায় বুধহাটা মোক্তার সুপার মার্কেটে সংবর্ধনা প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আব্দুস সালাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন,থ ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ, ও সংরক্ষিত মহিলা মেম্বর দোলন খাতুন, ইউপি সদস্য রেজওয়ান আলী, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান জুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

এসময় বক্তাগন বলেন, বিদেশ থেকে ইজিবাইক আমদানির মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। দেশে ইজিবাইক আমদানির ফলে পরিবহন সংকট অনেক কমে গেছে। ইজিবাইক পরিবেশ বান্ধব ছোট যানবাহন। বর্তমানে ইজিবাইকের জন্য হাজার হাজার বেকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সড়কে চলাচলকারী ইজিবাইক চালকদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনকি হাসপাতালে রোগী বহনকারীদেরও আটক করে রাখছে বলে জানান হয়েছে। বক্তারা ইজিবাইক চলাচলের জন্য সুষ্ঠু সমাধান করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *