ঢাকাFriday , 21 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় শীত বস্ত্র কম্বল বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 January 2022, 21:43

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসিবে অসহায় শীতার্তদের শীত নিবারনের লক্ষ্যে শীত বস্ত্র কম্বল শীতার্ত অসহায় হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে খাজরা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের খাজরা গ্রামে ইউপি সদস্য বিপ্লব কান্তি দাশের সভাপতিত্বে খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম প্রধান অতিথি হয়ে নিজ হাতে এ শীত বস্ত্র কম্বল অসহায়-হত-দরিদ্র শীতার্তদের হাতে তুলে দেন।
এ সময় ইউপি সদস্য মফিজুল ইসলাম,হাসমত ঢালী,তহমিনা বেগম,যুবলীগ নেতা রমজান আলী মোড়ল, সাবেক ইউপি সদস্য কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।

এ সময় খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আসন্ন শীত মৌসুমে ইউনিয়নের শীতার্তদের মাঝে প্রকৃত অসহায় হত-দরিদ্রদের মাঝে আমি নিজে তদারকি করে শীত বস্ত্র কম্বল পৌছিয়ে দিয়েছি। তিনি আরও বলেন এর আগে ইউনিয়নে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের হাতে শীত বস্ত্র কম্বল পৌছিয়ে দিয়েছিলাম। এদিন ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২শটি কম্বল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *