ঢাকাThursday , 20 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় কার্পেটিং রাস্তার নির্মাণ কাজ শুভ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 January 2022, 22:04

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে প্রায় ১ কিলোমিটার রাস্তা কার্পেটিং এর কাজ উদ্বোধন করলেন আশাশুনি উপজেলার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে খাজরা ইউনিয়নের রাউতাড়া ফয়সাল চৌকিদারের বাড়ি হতে রাউতাড়া কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা ৫৪ লক্ষ টাকা ব্যয়ে কার্পেটিং রাস্তা নির্মাণ করা হবে বলে জানা যায়।
এ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, সহকারি প্রকৌশলী চিরঞ্জিত পান্ডে, সাবেক ইউপি সদস্য বিপ্লব কান্তি দাস, যুবলীগ নেতা রমজান আলী মোড়ল, ইউপি সদস্য খায়রুল ইসলাম, হাসমত আলী, আসাদুজ্জামান রিপন, সুব্রত গোলদার, বডদল ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সানা, মনিরুজ্জামান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বলেন, শেখ হাসিনা সরকার, বারবার দরকার। যতবার ক্ষমতায় এসেছেন ততই দেশের উন্নয়ন হয়েছে । তিনি আরও বলেন,খুব শিঘ্রই খাজরা টু চেউটিয়া সংযোগ সড়কটি কার্পেটিং এর জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান আছে। আমি নির্বাচনের আগে যে কথা জনগনকে দিয়েছি তা বাস্তবায়ন করার চেষ্টা করছি। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *