ঢাকাTuesday , 18 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে কলেজ শিক্ষকের রোগমুক্তি কামনায় দোয়া

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 January 2022, 21:04

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার সখীপুরে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পর্ষদ সম্পাদক মো: মইনুদ্দিন খানের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক-কর্মচারীরা এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষক মো: মইনুদ্দিন খান দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের আলহাজ্জ নুরু খানের জ্যেষ্ঠ পুত্র।

তিনি সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে ঢাকা ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মো. আবু তালেবের সঞ্চালনায় দোয়ার অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. শাহানুর রহমান। দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী। শিক্ষকদের মধ্য থেকে আরো উপস্থিত ছিলেন- আলহাজ্জ এ এস এম মিজানুর রহমান, আলহাজ্জ মো. মাসুদ করিম, মো. আকরাম হোসেন, মো. জাহাঙ্গীর কবির, শচীন্দ্রনাথ মন্ডল, মো. মনিরুজ্জামান (মহসিন), মো. নাজমুল হুদা ডালিম, দৌলতুন্নেছা পারুল, রিতা রানী, পারভীন সুলতানা, তৌহিদুজ্জামান, আবু জাফর সিদ্দিকি, রোকনুজ্জামান, আনোয়ার সিদ্দিকী, প্রদীপ কুমার মন্ডল, আবু তাহের, আবু রায়হান, ৩য় শ্রেণির বৈদ্যনাথ সরদার, আব্দুল আলিম সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *