ঢাকাMonday , 17 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় গৃহহীনদের গৃহ নির্মাণ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 January 2022, 22:31

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের গৃহ নির্মাণ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বসন্তপুর এলাকায় এ ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা সদরের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, নব-নির্বাচিত ইউপি সদস্য কামাল হোসেন, আব্দুল হাই, মাহাবুবুর রহমান বাবলু, রেহেনা পারভীন সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় ৯টি ঘরের কাজের উদ্বোধন করা হয়। একই সাথে সুবিধাভোগীদের নিজেদের উপস্থিতি থেকে সরকারি বরাদ্ধ অনুযায়ী সঠিক ভাবে সকল কাজ বুঝে নেওয়ার নির্দেশ দেন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *