ঢাকাSaturday , 15 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার গোয়ালচাতরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 January 2022, 22:16

রাজু রায়হান,লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি: জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, এই শ্লোগান নিয়ে আত্মপ্রকাশ করা বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহŸায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এর নেতৃত্বে সারা বাংলাদেশে গরীব ও অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান আছে।

এরি ধারাবাহিকতায় কলারোয়া উপজেলার গোয়ালচাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে ১৪ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ টা ৩০মিনিটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও বাংলাদেশ যুব অধিকার পরিষদকে গতিশীল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুগ্ম সদস্য সচিব মোঃআনারুল ইসলাম, কলারোয়া উপজেলা সহ-সমন্বয়ক মোঃ মোখলেছুর রহমান, উপজেলা সহ-সমন্বয়ক জিএম শফিকুল ইসলাম শফি, লাঙ্গলঝাড়া ইউনিয়ন সমন্বয়ক নুরুজ্জামান বাবু , কলারোয়া ছাত্র অধিকার পরিষদ এর সমন্বয়ক মোহাম্মদ ফয়সাল হোসেন রাজ, সাধারণ সদস্য মোঃ রিয়াসাদ, রাসেল কবীর,আল-আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *