সদর থানার নবাগত ওসি গোলাম কবিরের যোগদান
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মাদ গোলাম কবির যোগদান করেছেন। এর আগে তিনি আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ১বছর ৭ মাস কর্মরত ছিলেন। বদলি সূত্রে সোমবার (১০ জানুয়ারি) সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বদলির নির্দেশ দেন।
এছাড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেনকে সাতক্ষীরা পুলিশ অফিসের অপরাধ শাখার (নি:) পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করেন। এদিকে বিশেষ শাখার (নি:) পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামকে কালিগঞ্জ সার্কেল অফিসে বদলি করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply