ঢাকাTuesday , 11 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

admin ঢাকা
আপডেট: 11 January 2022, 22:56

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড খুলনা শাখার অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জে সুশীলন এর আঞ্চলিক কার্যালয়ে অসহায় হতদরিদ্র ১০০ জন প্রতিবন্ধীকে এ কম্বল প্রদান করা হয়। সুশীলন এর নির্বাহী কমিটির সভাপতি বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলন’র উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোসলেম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম, শ্যামনগর শাখার ব্যবস্থাপক জাকিব হোসেন, সুশীলনের খুলনা অফিসের কমলেশ বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দারিদ্রতা দূরীকরণে ও আর্থসামাজিক উন্নয়নে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী হতদরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আগামীতে এ ধরণের সামাজিক কাজ আরও করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *