ঢাকাTuesday , 11 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সিমরা এগ্রো “নবকিরণ কাপ” ক্রিকেট টুর্নামেন্টে নলতা বন্ধুমহল ফাইনালে

admin ঢাকা
আপডেট: 11 January 2022, 22:30

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতা হাইস্কুল মাঠে সিমরা এগ্রো’র সহযোগিতায় ‘নবকিরণ’ আয়োজিত আটদলীয় নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা মঙ্গলবার (১১ জানুয়ারী) বেলা ৩ টায় অনুষ্ঠিত হয়।
প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরুল্লাহ আল গালিব ও ইসরাইল হোসেন খোকন এবং ম্যাচ রেফরি ছিলেন আবুল কালাম বিন আকবার।

হাদিপুর বন্ধুমহল ক্রিকেট একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করে নির্দ্ধারিত ১৫ ওভারে, ৮ ইউকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। জবাবে নলতা বন্ধু মহল ক্রিকেট একাদশ ৬ ইউকেটে হারিয়ে ১২২ রান করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। নলতার পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোঃ ইব্রাহীম। বুধবার (১২ জানুয়ারী) ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে সাতক্ষীরার মিনহাজ আল-আজাদ ক্রিকেট একাদশ ও পারুলিয়া সিটি ডিজিটাল ল্যাব ক্রিকেট একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *