ঢাকাTuesday , 4 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 January 2022, 22:36

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে যথাযথ মর্যাদায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের ব্যানারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেলিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ।

এসময় তিনি বলেন, বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৪৮ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এ দেশের সকল ন্যায় সঙ্গত আন্দোলনে, ভালো কাজে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম আহমেদ, নলতা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান নয়ন, ছাত্র নেতা নেছার উদ্দিন, সুমন আহমেদ রনি, ফারুক হোসেন, রাজু আহমেদ, নাজমুল ইসলাম, ওসমান গাজী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *