ইয়ং টাইগার্স অ-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২১-২২
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খুলনা জেলা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অ-১৪ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২১-২২ এর ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সাতক্ষীরা জেলা বনাম যশোর জেলার মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা জেলা দল টসে জিতে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০১ রান করে। দলের মিসকাত শরীফ সর্বোচ্চ ২৫ রান করে। জবাবে যশোর জেলা দল ব্যাট করতে নেমে ৪৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৪ রান করতে সক্ষম হয়।
ফলে সাতক্ষীরা জেলা দল ২৭ রানে জয়লাভ করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। সাতক্ষীরার হাসানুল বান্নাহ ৪টি এবং হাসির ও আবু হুরাইরা ২টি করে উইকেট লাভ করে। দলের সাথে ম্যানেজার হিসাবে মো: আলতাফ হোসেন এবং প্রশিক্ষক হিসাবে মুফাচ্ছিনুল ইসলাম তপু আছেন। সাতক্ষীরা জেলা দল ফাইনালে উন্নীত হওয়ায় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা, সদস্য ও খেলোয়াড়দের পক্ষ থেকে সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিনন্দন জানান। ফাইনাল খেলা আগামী ০৭ জানুয়ারি খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকলকে খেলা উপভোগসহ দলকে উৎসাহিত করার আহবান জানানো হয়েছে। সাতক্ষীরা জেলা অ-১৪ ক্রিকেট দল সাতক্ষীরাবাসীর দোয়া প্রার্থী।

Leave a Reply