ঢাকাMonday , 3 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রেড ক্রিসেন্ট সোসাইটি নব-গঠিত কার্যকরী কমিটির প্রথম সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 January 2022, 21:43

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নব-গঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নব-গঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ইউনিটের নব-গঠিত কার্যকরী কমিটির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সেক্রেটারি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা ইউনিটের নব-গঠিত কার্যকরী কমিটির কার্যনির্বাহী সদস্য শেখ হারুন উর রশিদ, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আব্দুর রশিদ, এস.এম শওকত হোসেন, মো. সাহাদাৎ হোসেন, মো. রাশেদুজ্জামান রাশি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উপরিচালক এ.এস.এম আক্তার প্রমুখ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নব-গঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় শীতবস্ত্র কম্বল বিতরণ প্রসঙ্গসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নব-গঠিত কার্যকরী কমিটির সেক্রেটারি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *