দেবহাটায় সমাজসেবা দিবস পালিত
দেবহাটা প্রতিনিধি : “মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” ¯েøাগান সামনে রেখে দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ দিবস পালিত হয়।
দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনসহ উপকারভোগীবৃন্দ।

Leave a Reply