ঢাকাSunday , 2 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেজুর গাছ থেকে পড়ে গাছির মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 January 2022, 22:52

রেজওয়ান উল্লাহ, জালালাবাদ (কলারোয়া) প্রতিনিধি : রস আহরণের সময় খেজুর গাছ থেকে পড়ে মাহবুবর রহমান বিশ্বাস(৫৫) নামের এক গাছির মৃত্যু হয়েছে। তিনি কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁটরা গ্রামের মৃত দিয়ানাত আলী বিশ্বাসের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে মাহবুবর রহমান বিশ্বাস নিজ জমির খেজুর গাছে রস আহরণের জন্য ভাঁড় পাততে গাছে ওঠে।

গাছের ডাল-পালা কেটে পরিষ্কার করে ভাঁড় পাতার এক পর্যায়ে সে নীচে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে জানান কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *