ঢাকাSunday , 2 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভাঁড়–খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২তলা ভবন উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 January 2022, 22:40

মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভাঁড়–খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (০২ জানুয়ারি) দুপুরে সদরের আলিপুর ইউনিয়নের ভাঁড়–খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: সেলিনা পারভীন’র সভাপতিত্বে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে চুক্তি মূল্য ৯৮ লক্ষ ৭৪ হাজার ২৫৫ টাকা ব্যয়ে ৪তলা ভিত বিশিষ্ট নতুন ২তলা নতুন ভবন নির্মাণ করা হয়েছে। নব-নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এসময় ভাঁড়–খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *