মুন্সীগঞ্জে রিভার ভিউ ঘাট উদ্বোধন
আল-হুদা মালী : শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে সাতক্ষীরা জেলা পুলিশের রিভার ভিউ ঘাট উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ মালঞ্চ নদীর তীরে কবুতর ও বেলুন উড়িয়ে ফিতা কাটার মাধ্যমে নবর্নিমিতি রিভার ভিউ লঞ্চ ঘাটের মোড়ক উম্মোচন করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন পিপিএম (বার)।
এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্ল্যাহ, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ, ওসি তদন্ত কাজী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ড. খন্দকার মহিদ উদ্দিন পিপিএম (বার) বলেন, ‘এখানে পুলিশের একটা আধুনিক গেস্ট হাউজ নির্মাণ করা হবে।
মুন্সীগঞ্জে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে’। বিভাগীয় পুলিশ কমিশনার বলেন, ‘শ্যামনগর উপজেলা বাংলাদেশের সর্ববৃহৎ হওয়ায় দুইটি থানা করার প্রস্তাবনা পাঠানো হবে বলেও জানান তিনি। এছাড়া সুন্দরবন এলাকায় অর্থনৈতিক বিষয়ে নিরাপত্তার লক্ষ্যে পুলিশ বাহিনী সব সময় কাজ করে যাবে’। এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি সুন্দরবনের কলাগাছিয়া সহ সুন্দরবনের প্রধান স্পটগুলো ভ্রমণ করেন।

Leave a Reply