ঢাকাSaturday , 1 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনার বুস্টার ডোজ কার্যক্রম শুরু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 January 2022, 23:06

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়। প্রথমদিনে ৫শ’ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩শ’ ও সদর হাসপাতালে ২শ’ জন করে মোট ৫শ’ জনকে পরীক্ষা মূলকভাবে দৈনিক বুস্টার ডোজ দেয়া হবে।

ষাটার্দ্ধো ও ফ্রন্ট লাইনের ব্যক্তিরা বুস্টার ডোজ নিতে পারবেন ম্যাসেজ পাওয়ার ভিত্তিতে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মুহাম্মদ হুসাইন সাফায়েত জানান, বর্তমানে অ্যাস্ট্রেজেনেকার ৭০ হাজার বুস্টার ডোজ হাতে আছে। এছাড়াও সিনোভেক্স এর ৮০ হাজার ডোজ রয়েছে। জেলায় বর্তমানে জনসংখ্যার হারে ৪৫ ভাগ মানুষকে প্রথম ডোজ ও ৩৫ ভাগ মানুষকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। বাকিদের প্রথম ও দ্বিতীয় ডোজ চলমান থাকবে। একই সাথে চলবে বুস্টার ডোজ। সিভিল সার্জন আরো জানান, আমাদের ফাইজারের ৭ হাজার টিকা মজুদ আছে। যেটা বাচ্চাদের জন্য রাখা হয়েছে। এছাড়া বুস্টার ডোজের ক্ষেত্রে যদি টিকা গ্রহীতার উপস্থিতি বাড়ে সেক্ষেত্রে টিকার পরিধি আরো বাড়ানো হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *