ঢাকাSaturday , 1 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুই টাকায় সাতক্ষীরায় পথ শিশু ও ছিন্নমূলদের আহারের ব্যবস্থা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 January 2022, 22:45

মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পথ শিশু ও ছিন্নমূল মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ১ জানুয়ারি ২০২২ শনিবার দুপুর ১ টার সময় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির চত্তরে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অনাহারীর আহারের ব্যবস্থা করা হয়েছে। মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফোরাম (বিসিসিএফ) এর চেয়ারম্যান আব্দুস সালাম এ জানান, মাত্র ২ টাকার বিনিময় পথ শিশু ও ছিন্নমূল মানুষের এ খাবারের ব্যবস্থা করা হয়েছে । এ খাবার বিতরণ জেলাব্যাপী চলমান থাকবে বলে ও তিনি জানান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন মৃত্তিকার নির্বাহী পরিচালক আব্দুস সালাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহিদুর রহমান, কাজী আকতার হোসেন সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামীগ,জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ,আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ (অন্ধ প্রতিবন্ধী কল্যান সমিতির সাধারণ সম্পাদক),উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশ্রয় এনজিও নির্বাহী পরিচালক সরদার গিয়াসউদ্দীন আহমেদ, দৃষ্টিনন্দন ,এর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ,আপন এর নির্বাহী পরিচালক বিশ্বজীত বৈরাগী,নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী গুলশানারা , মানব উন্নয়ন সংস্থার নিবাহী পরিচালক আব্দুর রহমান, বেত্রাবতী এনজিও নির্বাহী পরিচালক মনোয়ারা, সঞ্চিতা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সিরাজুন সঞ্জু, অনন্যা মহিলা সমিতির সম্পাদিকা ইয়াসমিন আজীজ, জীবনের জন্য এর নির্বাহী পরিচালক চায়না রানী দাশ এবং আদর এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠনের প্রোগ্রাম ’ম্যানেজার সুমনা জাহান খান, হিসাব রক্ষক সাইমা খাতুন, আব্দুর রব, হাফিজুল ইসলাম। বক্তারা বলেন, দেশরতœ জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার ” তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় অনেক দিন পর একটা মহতী উদ্যোগ দেখলাম । আশা করব এ ব্যবস্থা চালু থাকবে। সাতক্ষীরা জেলার বৃত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রশিক্ষক রবিউল ইসলাম। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *