ঢাকাSaturday , 1 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা কলেজে বর্ষ-বরণ ও পৌষের পিঠা উৎসব

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 January 2022, 21:58

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজে শুভ নববর্ষ ২০২২ বরণ ও বাংলা পৌষের পিঠা উৎসব পালন করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ উৎসব পালিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফারের সভাপতিত্বে কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফকির আহমেদ শাহের পরিচালনায় উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক সুব্রত কুমার দাশ, অধ্যাপক আব্দুল মালেক শেখ, এস এম আব্দুল গফুর, মো: আতিয়ার রহমান, সরদার রফিকুল ইসলাম, রকিব মাহমুদ, সরদার নুরুল ইসলাম, আনন্দ মোহন মন্ডল, নাজমুল হক, শামিমা খাতুন, লক্ষী রানী দাশ প্রমুখ। এসময় কলেজ শিক্ষক কর্মচারীদের সমন্বয়ে তৈরিকৃত বাঙালিয়ানা বিভিন্ন রকম কুলি পিঠা, ভাপা পিঠা, পাটি সাপটা, রসের পিঠা, ফুল পিঠা ইত্যাদি সকলের মাঝে পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *