ঢাকাFriday , 31 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মিল্টন খন্দকারের গানে কণ্ঠ দিলেন পাটকেলঘাটার কুমার ইন্দ্রজিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 December 2021, 22:32

নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনে মিল্টন খন্দকারের গানে কণ্ঠ দিয়েছেন পাটকেলঘাটার জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার ইন্দ্রজিত। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আধুনিক গানের অনুষ্ঠান অšত্মরের গান এর জন্য বাংলাদেশ তথা উপমহাদেশের বিখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকারের কথা, সুর ও সংগীত পরিচালনায় কণ্ঠ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় বিটিভির নিজস্ব স্টুডিওতে গানটির অডিও ও ভিডিও ধারণ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে সংগীত শিল্পী ইন্দ্রজিত বলেন, মিল্টন খন্দকারের মত একজন গুণী মানুষের গান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। উনি আমার গায়কি বুঝে আমার জন্য উপযুক্ত একটি করেছেন। গানটির রেকর্ডিংয়ের সময় দেশের কিছু গুণী যন্ত্রশিল্পীদের পেয়েছি যে কারণে গাইতে খুবই স্বাচ্ছ্যন্দবোধ করেছি। এ বিষয়ে সংগীত পরিচালক মিল্টন খন্দকার বলেন, ইন্দ্রজিতের জন্য খুব যতœ করে গানটি তৈরি করেছি। যতটুকু আশা করেছি তার থেকেও সে ভালো করেছে। আমি তার সংগীত জীবনের সফলতা কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *