ঢাকাFriday , 31 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 December 2021, 22:26

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুরে নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সখিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সখিপুর মাঝেরপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব বাবুর আলী গাজীর সভাপতিত্বে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ সংবর্ধিত অতিথি ছিলেন নব-নির্বাচিত ২নং ওয়ার্ড ইউপি সদস্য নুর মোহাম্মদ গাজী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম ও ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য সাজু পারভীন।

গ্রামবাসীর পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রবিউল ইসলাম। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে ফুলেল মালা ও ক্রেস্ট দিয়ে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে নব-নির্বাচিত সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বক্তব্যে বলেন, সখিপুর ইউনিয়ন হবে দালাল মুক্ত। সবশ্রেণির মানুষের জন্য ইউনিয়ন পরিষদ হবে উন্মুক্ত। কোন প্রকার দুর্নীতি, অনিয়ম ছাড় দেওয়া হবে না। পর্যয়ক্রমে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন করা হবে। যে কোন সমস্যা জানাতে কোন মাধ্যম ছাড়া সরাসরি আমার সাথে কথা বলবেন। কোথাও কোন অনিয়ম হলে আমাকে জানাবেন আপনাদের সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *