ঢাকাSunday , 7 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে রিপোর্টার্স ক্লাব ফাইনালে

admin ঢাকা
আপডেট: 7 October 2018, 23:51

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে উপজেলা রিপোর্টার্স ক্লাব।
বোরবার (৭ অক্টোবার) বিকালে ঘোলা জাগরণী যুব সংঘের আয়োজনে উপজেলার কাশিমাড়ীর ঘোলা ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে উপজেলা রিপোটার্স ক্লাব ২-০ গোলে সাতক্ষীরার ধুলিহর বিটিএন ইউনাইটেড ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠে। শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনি তিন উপজেলার সংযোগবর্তী খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঘোলা ফুটবল মাঠে সহ¯্রাধিক দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলাটি উদ্বোধন করেন ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য রাজগুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও রোকন বুক ডিপোর সত্ত্বাধিকারী রোকন উদ্দিন বাবু, শ্যামনগর ফুটবল একাডেমির কোচ আকতার হোসেন, রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠুসহ রিপোটার্স ক্লাবের সদস্যবৃন্দ, ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জাগরণী যুব সংঘের সভাপতি জিয়াউর রহমান, যুবলীগ নেতা জাহিদূুর রহমান জাহিদ প্রমুখ। খেলার ধারাভাষ্যে ছিলেন আব্দুস সালাম মন্টু। পরিচালনা করেন শেখ তৈয়বুর রহমান বাবলু, আব্দুর রাশেদ ও রিয়াজ আরেফিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *