ঢাকাSunday , 7 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে দোলনের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 7 October 2018, 23:49

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে সরকারের সফলতা ও উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট বিতরণসহ গণসংযোগ করেছেন সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন।
রোববার (৭ অক্টোবার) সকাল ৮টায় উপজেলার সোনার মোড় মৎস্য সেট ও বাজারের বিভিন্ন দোকানে তিনি লিফলেট বিতরণ করেন। পরে মৎস্য সেটের সহ-সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট দেওয়া ও নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, জেলা যুবলীগের অন্যতম নেতা স ম আব্দুস সাত্তার, সাবেক ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান টুটুল, প্রভাষক ফয়সাল আহম্মেদ সুমন, ইউপি সদস্য রাশিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *