ঢাকাWednesday , 29 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ধর্ষণের অভিযোগে বৃদ্ধা আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 December 2021, 22:33

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ফয়েজ গাজীকে (৪৮) আটক করেছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ফয়েজ আলী গাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার মৃত আব্দুল জব্বার গাজীর ছেলে।
জানা যায়, ফয়েজ গাজীর ছেলে জাহিদ হাসান’র (১৯) সাথে গত এক বছর পূর্বে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর এলাকার জনৈক ব্যক্তির মেয়ে’র (১৪) বাল্য বিয়ে হয়।

বিয়ের পর থেকে শ্বশুর ফয়েজ আলী গাজী পুত্রবধূর দিকে কু-নজরে তাকাতো। যার সূত্রধরে গত ৬ ডিসেম্বর বাড়িতে কেও না থাকার সুযোগে শ্বশুর ফয়েজ আলী গাজী পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই দিন পুত্রবধূ বিষয়টি তার শাশুড়িসহ স্বামীকে জানাই। তবে পরিবার ও লোকলজ্জার ভয়ে বিষয়টি পারিবারিকভাবে মিমাংসা করে নেয় তারা। এর কয়েক দিন পর আবারও বাড়িতে কেও না থাকার সুযোগে শ্বশুর পুত্রবধূকে ধর্ষণ করে। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর পুত্রবধূকে ধর্ষণ করেছে বলে মামলার এজাহারে উল্লেখ্য রয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফয়েজ আলী গাজীর বিরুদ্ধে তার ছেলে জাহিদ হাসান বুধবার সকালে একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে আসামি ফয়েজ আলীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *