ঢাকাTuesday , 28 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারতে মানবপাচারের অপরাধে দুইজন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 December 2021, 22:10

নিজস্ব প্রতিবেদক : কলারোয়ার কেড়াগাছি সীমান্তে ভারতে মানবপাচারের সময় দুই মানব পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন কলারোয়ার উত্তর ভাদিয়ালী এলাকার দবির উদ্দীন মোল্লার ছেলে মো. মাকসুদুজ্জামান (২৮) ও সোনাবাড়িয়ার রাজাপুর এলাকার মৃত মোতালেব ফকিরের ছেলে মো. মফিজুল ফকির (৩০)।

এ সময় ভিকটিম গাজীপুর জেলা সদরের বিলাসপুর এলাকার মৃত মুকুন্দ লাল দাসের ছেলে আশিষ কুমার দাসকে (৪৫) পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে মানব পাচার হচ্ছে জানতে পেরে কলারোয়ার কেড়াগাছী সীমান্ত এলাকার বোয়ালিয়া থেকে ভিকটিমকে উদ্ধারপূর্বক দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *