ঢাকাMonday , 27 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 December 2021, 23:09

নলতা, কালিগঞ্জ প্রতিনিধি: নলতায় অধ্যাপক ডাঃ আব্দুল মালেক খান ও অধ্যাপক ডা: এস এম আব্দুল ওহাব এর অর্থ্যায়নে প্রতিবন্ধী, দলিত ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক পলিটেকনিক এ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে খুলনা সিটি মেডিকেল কলেজ এর চক্ষু বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আব্দুল মালেক খান ও খুলনা সিটি মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এস এম আব্দুল ওহাব এর অর্থ্যায়নে ও মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ) এর সার্বিক ব্যবস্থাপনায় এম.জে.এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় (এনডিডি) নলতা এর শিক্ষার্থী,প্রতিবন্ধী ,দলিত ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া আয়না ফাউন্ডেশন এর অর্থ্যায়নে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন ( এম.জে.এফ) এর বাস্তবায়নে দরিদ্র প্রতিবন্ধী পরিবারে একটি ব্যাটারী ভ্যান বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আনিছুজ্জামান খোকন এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পকীর্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: রেজাউল ইসলাম, মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন ( এম.জে.এফ) এর নির্বাহী পরিচালক মো: আজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডা সংস্থার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশ,বিশিষ্ট সমাজকর্মী শাহ আলম শাহীন,বাহারুল ইসলাম,আব্দুল্লাহ পারভেজ সুমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *