ঢাকাSunday , 26 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌর সভার সাবেক প্যানেল মেয়র আব্দুস সেলিমের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি


December 26, 2021 9:47 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌর সভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এবং আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সেলিম’র শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে শহরের কাটিয়া লষ্কর পাড়াস্থ তার বাসভবনে গেলেন সাতক্ষীরা সদর- ২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

রবিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় এমপি রবি সাবেক প্যানেল মেয়র আব্দুস সেলিমের বাসভবনে যান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। কাটিয়া লষ্কর পাড়ার বাসভবনে ও সাতক্ষীরা পৌর সভায় এমপি রবি তার মরদেহে পূর্ষ্পাঘ্য অর্পণ ও রুহের মাগফিরাত কামনা করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এমপি রবি। এসময় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ সকল কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।