ঢাকাSaturday , 25 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে দেবাশিষ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন


December 25, 2021 10:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তালা উপজেলার তেতুলিয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে পাইকগাছার দেবাশিষ ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। দেওয়ানীপাড়া মধুমিতা যুবসংঘ ফুটবল একাদশকে ১ গোলে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ‘মাদক নয়, খেলা চাই’ শ্লোগানে তালার দেওয়ানিপাড়া প্রত্যাশা বøাড কাপ ও মধুমিতা যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে। শনিবার বিকাল ৪টায় দেওয়ানিপাড়া প্রাইমারি স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তেতুলিয়া ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়ার এমপি অ্যাড. মোস্তফা লুতফুল্ল্যাহ।

খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের পুলিশ কমিশনার মো. আব্দুল আলিম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মিনিস্টার গ্রæপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান। আরও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা শহিদ মুক্তিযোদ্ধা মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ এনামূল ইসলাম, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, তালা উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি শেখ সাদী। খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন আব্দুল মান্নান মিঠু, ফারুক হোসেন, আলতাফ সরদার প্রমুখ। ধারাভাষ্যকার রাশিদুজ্জামান ও মাস্টার কামরুল ইসলাম। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।