ঢাকাFriday , 24 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর মতো করে দেশকে ভালোবাসতে হবে: তরুণদের নজরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 December 2021, 22:51

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দেশ ও মানুষকে ভালোবাসতে আগামী প্রজন্মের প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

তিনি বলেন, ঠিক যেভাবে জাতির পিতা দেশের মানুষকে ভালোবেসেছিলেন, সেভাবেই ভালোবাসতে হবে। তার আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে, দেশকে ভালবাসার পাশাপাশি তরুণদের দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে করে যেতে হবে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে দেশের সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ডা.আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য মুন্নী। ভিবিডির বিভাগীয় সমন্বয়ক আব্দুল্লাহ আল মাসুম, অর্থ সম্পাদক রেনেসা রহমান প্রমুখ। অনুষ্ঠানে করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় জেলা সেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়ওসামাজিক, মানবিক ও সাংস্কৃতিক বিকাশে বিশেষ অবদান রাখায় জেলার ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি সুব্রত হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *