ঢাকাFriday , 24 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 December 2021, 21:44

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার সকাল ১১টায় শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে সাতক্ষীরা জেলা মহিলা দলের যুগ্ম আহŸায়ক অ্যাড. ফেরদৌসী আরা লুসীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।

জেলা মহিলা দলের যুগ্ম আহŸায়ক সালেকা হক কেয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাড. নেওয়াজ হালিমা আরলী, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক (খুলনা বিভাগ) ফিরোজা বুলবুল কলি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) তাসলিমা খাতুন ছন্দা, কৃষি বিষয়ক সম্পাদক (খুলনা বিভাগ) ফরিদা আক্তার, জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা দলের সদস্য সচিব ফরিদা আক্তার বিউটি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের গণমানুষের সবচেয়ে একজন জনপ্রিয় নেতা। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে। অনুষ্ঠান শেষে চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *