ঢাকাThursday , 23 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধানদিয়ায় ভাঙা কালভার্ট দিয়ে চলাচলে বাড়ছে দুর্ঘটনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 December 2021, 23:11

ফারুক হোসাইন রাজ, কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া ওয়ার্ডের ভাঙ্গা কালভার্টি দীর্ঘদিন সংস্কারের অভাবে পড়ে থাকায় কৃষি কাজ ও সাধারণ পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানদিয়া হাইস্কুলের বিপরীতে দক্ষিণ দিকের কাঁচা রাস্তাটি ইউপি সদস্য মনিরুজ্জামান মনির বাড়ি যাওয়ার পথে মৃত হবিবর মন্ডলের বাড়ির সামনে কয়েকটি গ্রামের পানি নিষ্কাশনের জন্য মাটির রাস্তায় ভাঙা কালভার্টটি রয়েছে।

স্থানীয় বাসিন্দা তাজউদ্দীন মোড়ল জানায়, গত ২২ ডিসেম্বর সকালে সাইকেল নিয়ে যাওয়ার সময় সাইকেলসহ ভাঙ্গা কালভার্টের ভেতরে পড়ে গিয়ে আহত হন। গত ছয় মাস আগে একটি মাটি বহনকারী ট্রাক্টর জরাজীর্ণ কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় কালভার্টটি ভেঙ্গে যায়, সেখান থেকে এখন পর্যন্ত কালভার্টটি মেরামত করা হয়নি। আর এই জরাজীর্ণ ভাঙ্গা কালভার্টটি এলাকার মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে সেই সাথে নানা সময়ে এলাকার মানুষ ভাঙ্গা কালভার্টির ভিতরে পড়ে গুরুতর আহত হচ্ছেন। জরাজীর্ণ কালভার্টটি বর্ষা মৌসুমের পানি নিষ্কাশন করে থাকে সেই সাথে পার্শ্ববর্তী মাঠের যাবতীয় ফসল এলাকার মানুষ এই কালভার্টের উপর দিয়ে ঘরে তোলেন। প্রতি নিয়ত ছাত্র-ছাত্রী, এলাকাবাসী ঝুঁকির মধ্য দিয়ে এই কালভার্টটি পারাপার হয়।

স্থানীয় বাসিন্দা আতিয়ার দফাদার জানায়, মাঠে ধান কাটার উদ্দেশ্যে যাওয়ার পথে জরাজীর্ণ কালভার্টটি অতিক্রম করতে গিয়ে পা পিছলে কালভার্টের ভিতরে পড়ে গুরুতর আহত হন, এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন, সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি অনেকটা সুস্থ হয়েছেন। তিনি দাবি জানিয়েছেন অতিদ্রæত স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায় যাতেজরাজীর্ণ কালভার্টটি সংস্কারের ব্যবস্থা করে মানুষকে ঝুঁকিমুক্ত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানায়, প্রায় প্রতিনিয়তই এলাকাবাসী ও পথচারীরা এই কালভার্টটি অতিক্রম করার সময় ভেতরে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে, যেটি আসলে খুবই দুঃখজনক। তাই এলাকাবাসীর দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে, যেন দ্রæত এই কালভার্টের সংস্কার করে এলাকা বাসীকে দুর্দশা থেকে মুক্ত করেন।
এই বিষয়ে জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান বিশাখা তপন সাহার জানায়, বাজেট পেলেই তিনি প্রথমে কালভার্টটি সংস্কার করবেন এবং এলাকার মানুষের দুর্দশা দূর করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *