নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ডিবি ইউনাইটেড হাইস্কুল চত্বরে মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট শীতবস্ত্র কম্বল হস্তান্তর করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শেখ আব্দুল আহাদ, মো. আব্দুল কুদ্দুস, হুমায়ুন কবির, মো. রফি উদ্দিন, মতিতোষ, আব্দুর রশিদ, ইউপি সদস্য কুরবান আলী প্রমুখ। এসময় ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
