ঢাকাSunday , 7 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ার টিকেটে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

admin
October 7, 2018 11:38 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: কুলিয়ার টিকেটে ৮ দলীয় মিনি নক-আউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
রোববার (৭ অক্টোবর) বিকাল ৪টায় টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রভাতী সংঘের আয়োজনে এই টুর্নামেন্ট উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্ম্মন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোশারফ্ফ হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি পরান চন্দ্র সরকার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার মন্ডল, ইউপি সদস্য ভদ্র চন্দ্র সরকার, হৃদয় মন্ডল, আশুতোষ সরকার, সঞ্জয় কুমার সরকার, বিশ্বনাথ দাশ, কৃষ্ণপদ গাঁতিদার, মৃত্যুঞ্জন বৈদ্য, পরিমল দাশ, ধর্ম দাশ, বলাই দাশ প্রমুখ।
উদ্বোধনী খেলায় টাইব্রেকারে টিকেট মিতালী সংঘ ১-০ গোলে নলতা ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।