দেবহাটায় প্রতিবন্ধী যুবদের কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি : প্রতিবন্ধী যুবদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে টেকনোলোজি (আইটি) ও সাধারণ প্রোগ্রাম বিষয়ক ৬দিনের প্রতিবন্ধী যুব কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। বুধবার উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ডিজএবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) ও লিলিয়ান ফন্ড্স’র সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব শেখ কামরুজ্জামান, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার প্রাইড প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুজিবর রহমান, কমিউনিটি মবিলাইজার সুবর্ণা পারভীন, প্রশিক্ষণের প্রশিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ। এ প্রশিক্ষণ কর্মসূচি ২২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে উপজেলার ৩টি ইউনিয়নের ২০জন প্রতিবন্ধী যুব শিক্ষার্থী অংশ নেন।

Leave a Reply