Sunday, 6 September 2026

দেবহাটায় কিশোরী প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 December 2021, 22:06

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় কিশোরী প্রতিবন্ধীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ডিজএবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ এসোসিয়েশন ও লিলিয়ান ফন্ড্স’র সহযোগীতায় ডিআরআরএ’র হাদিপুর কেন্দ্রের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। কিশোরী প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন কিশোরী প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. কাওসার বিন সিদ্দিক।

অন্যান্যদের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুন, সিনিয়র সুপারভাইজার নজিফা খাতুন, ফিন্স্যাস অ্যান্ড এডমিন অ্যাসিসটেন্ট সুকুমার রায় প্রমুখ। দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলা বিভিন্ন উপজেলার ১০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় প্রতিবন্ধী কিশোরীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষকরা নিজ এলাকার প্রতিবন্ধী কিশোরীদের, পরিচর্যাকারী ও এলাকার বিভিন্ন পেশাজীবীদের গ্রæপ ভিত্তিক প্রশিক্ষণ প্রদানে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *