ঢাকাTuesday , 21 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে বাঘের হামলায় নিহত জেলের মরদেহ উদ্ধার


December 21, 2021 10:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পশ্চিম সুন্দরবনের অওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহিনে বাঘের হামলায় নিহত জেলে মুজিবর গাজীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘ ১২ ঘণ্টা অভিযান শেষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের পায়রাটুলী খাল সংলগ্ন এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বন অফিস, কদমতলা বন অফিস ও মরগাং টহলফাঁড়ি সহ কোস্টগার্ডের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এর আগে গত সোমবার বিকাল ৪টার দিকে সুন্দরবনে পায়রাটুলি খালে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে মুজিবর গাজী নিহত হয়। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। অভিযান শুরুর পূর্বে উদ্ধারকারী দল খোলা আকাশে গুলি ছুঁড়ে সংশ্লিষ্ট বন এলাকা বিপদমুক্ত করে।

খোঁজাখুঁজির এক পর্যায়ে সুন্দরবনের ভিতর হতে মুজিবর গাজী ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সকল প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন আইন মতে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। তিনি আরো জানান, এনিয়ে চলতি বছরে সুন্দরবনে বাঘের হামলায় ৪ বনজীবি নিহত হয়েছে। এ সময় এক বনজীবি আহত হয়। এ পর্যন্ত নিহতের দুই পরিবারকে ৬ লক্ষ টাকা বন বিভাগের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।