ঢাকাMonday , 20 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সেচ পাম্পের পাইপে মিলল পিস্তল ও গুলি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 December 2021, 22:38

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা এলাকার বাকসা মাঠে একটি সেচ পাম্পের পাইপের ভেতরে পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাকসা মাঠের ওই সেচ পাম্পের (ডিপ টিউবওয়েল) পাইপের মধ্যে এক হাত বালুর নিচ থেকে অবৈধ ওই পিস্তল, একটি খালি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি (লড নম্বর কেএফ ৭.৬৫) উদ্ধার করে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বেলা ১১টার দিকে তলুইগাছা বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মো. ডালিম মিয়ার নেতৃত্বে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি থেকে ২ দশমকি ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাকসা মাঠে অভিযান চালায় বিজিবি। এসময় একটি সেচ পাম্পের পাইপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *