ঢাকাMonday , 20 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনের বাঘের আক্রমণে কাঁকড়া আহরণকারী নিহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 December 2021, 21:53

জি এম মাছুম বিল্লাহ : পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে মজিবর গাজী নামের এক কাকড়া আহরণকারী নিহত হয়েছেন। নিহত মজিবর গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামের আক্কাস আলী গাজীর ছেলে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা অফিসের নিয়ন্ত্রণাধিন পায়রা টুনি খাল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন নিহতের পরিবারের সদস্যরা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হরিনগর থেকে কাঁকড়া ধরার উদ্দেশ্যে নিহত মজিবর সহ আরো ৬জন সুন্দরবনে যান। সকাল সাড়ে ১১টার দিকে তারা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন কৈখালী স্টেশনের নিয়ন্ত্রণাধিন কাছিকাটা অফিসের মাহমুদা নদীর পাশে পায়রা টুনি খালে কাঁকড়া ধরার সময় তার উপর বাঘের আক্রমণ হয়’। তবে এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করলেও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মুন্সিগঞ্জ ইউনিয়নে মীরগাং এলাকা থেকে নিহতের লাশ ছাড়িয়ে আনার জন্য ইতিমধ্যে বেশ কিছু মানুষ রওনা হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *