ঢাকাMonday , 20 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা বাজারের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 December 2021, 21:45

পাটকেলঘাটা প্রতিনিধি : ঐতিহ্যবাহী পাটকেলঘাটায় বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে স্বতস্ফুর্ত অংশ গ্রহণে নব বাজার কমিটি গঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় পাটকেলঘাটা বাজারের ধান্যহাট চত্বরে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

৩নং সরুলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান তালা উপজেলা আ’লীগের সহ সভাপতি মাস্টার শেখ আব্দুল হাই এর সভাপতিত্বে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকের পরিচালক ও পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক সাংবাদিক নাজমুল হকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়।

বিশিষ্ট অতিথির বক্তব্য রাখেন, নব গঠিত পাটকেলঘাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল লতিফ, সহ সভাপতি হাসান হোসেন বাবু, ইউপি সদস্য ও ব্যবসায়ী নাজিম উদ্দীন সানা, বিশিষ্ট ব্যবসায়ী বিধান কাশ্যপি, সাংবাদিক ও ব্যবসায়ী আবু হোসেন, ব্যবসায়ী বাবলুর রহমান, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও নব কমিটির দপ্তর সম্পাদক ফরিদ হাসান জুয়েল প্রমুখ।

এসময় ৩ নং সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আব্দুল হাইকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল লতিফকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৪১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বক্তব্যে নব কমিটির সভাপতি আব্দুল হাই বাজারের দীর্ঘদিনের নানা সমস্যায় জর্জরিত জটিলতা নিরসনে বাজারের সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে দ্রæত সমাধান করার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *