ঢাকাSunday , 19 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অরুণ ব্যানার্জীর মৃত্যুতে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির গভীর শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 December 2021, 23:14

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সাবেক সদস্য, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জির ন’ভাই সাতক্ষীরা ‘ল’ কলেজের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জী রবিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্যধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন।

মৃত্যৃকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সহ-সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, অর্থ-সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু, লায়লা পারভীন সেঁজুতি, বরুণ ব্যাণার্জীসহ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল সদস্যবৃন্দ।

এদিকে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে শহরের নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *