ঢাকাSunday , 19 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অরুণ ব্যানার্জীর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি’র গভীর শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 December 2021, 23:12

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জির ন’ভাই সাতক্ষীরা ‘ল’ কলেজের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জী রবিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্যধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে শহরের নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *