ঢাকাSunday , 19 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 December 2021, 22:55

নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে কালিগঞ্জে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে ভদ্রখালি মিতালী যুব সংঘের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও মিতালী সংঘের সভাপতি মোহাম্মদ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুশুলিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্।

এসময় তিনি বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। আজ বাঙালির চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের অর্ধশতবর্ষ পূর্ণ হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে মহান মুক্তিযুদ্ধের চেতনা আমরা পৌঁছে দেবÍবিজয়ের সুবর্ণজয়ন্তীর এ মাহেন্দ্রক্ষণে এই হোক আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুশুলিয়া ইউপি’র সংরক্ষিত ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আকলিমা খাতুন মিতা, ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাহমিনা কবির মিনা, ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জোৎনা বেগম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মুসা, ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ খায়রুল আলম, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুর রহমান বাবু, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হাকিম, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল গফ্ফার ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।
পুরস্কার বিতরণ ও আলোচনা শেষে দেশের খ্যাতনামা ইসলামী শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *