নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শীতার্ত অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের মেহেদী সুপার মার্কেটের সামনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট কণ্ঠশিল্পী শামীমা পারভীন রতœা তার ব্যক্তিগত উদ্যোগে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
মাছখোলা, ইটাগাছা, বদ্দীপুর কলোনী ও মধুমাল্লারডাঙ্গী এলাকার ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট কণ্ঠশিল্পী শামীমা পারভীন রতœা, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, মো. শওকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান রনি, বর্ণমালা একাডেমির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক নাহিদা পারভীন পান্না প্রমুখ।
