ঢাকাSunday , 7 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহিলা পরিষদের মানববন্ধন ও সম্প্রীতি সভা

admin ঢাকা
আপডেট: 7 October 2018, 21:41

বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রবিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সম্প্রীতি সভার আয়োজন করে। মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা দত্তের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হামিদ, স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বরসা’র সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, ব্র্যাক’র জেলা প্রতিনিধি রেজাউল করিম খান, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, নারী নেত্রী বেগম মরিয়ম মান্নান, ফরিদা আকতার বিউটি, লায়লা পারভিন সেঁজুতি, সালেকা হক কেয়া, উন্নয়ন কর্মী শরিফুল ইসলাম, সুশীলনের সহকারি পরিচালক জিএম মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ম যার-যার, রাষ্ট্র সবার। সাতক্ষীরা জেলা বর্তমানে প্রশাসনসহ সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ জেলা হিসেবে পরিগণিত। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট। বিভেদকামী কিছু মানুষ বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও এখানকার মানুষ তা রুখে দিয়েছে। প্রতিবারের ন্যায় এবারও জেলাতে শারদীয় দুর্গাপূজার সাড়ম্বর আয়োজন চলছে, এবারও এই উৎসব সর্বজনীন উৎসবে পরিণত হবে বলে প্রত্যাশা সকলের। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *