ঢাকাSaturday , 18 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 December 2021, 23:25

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা রাজস্ব অফিস পাঠাগার কার্যালয়ে উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের ম্যানেজার আলমগীর হোসেন, উপজেলা ভূমি কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইলাদেবী মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ভূমি কমিটির সদস্য এম হাফিজুর রহমান শিমুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সেলিম শাহরিয়ার, গাজী জাহাঙ্গীর কবির, শান্তি চক্রবর্তী, সম্পা গো-স্বামী, শিক্ষক সাইফুল ইসলাম, কনিকা রানী সরকার, অসিত কুমার সেন, প্রদীপ কুমার, নুপুর দাস, আবু তাহের প্রমুখ।

সভায় সকলের সর্বসম্মতিতে কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির প্রয়াত সভাপতি অধ্যাপক আব্দুল খালেক এর স্মরণসভাসহ ভূমিহীন আন্দোলনের পথিকৃৎ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বিশেষ করে ভূমিহীন নেত্রী জাহেদার মৃত্যুর পর থেকে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলেন জেলা ভূমি কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, সাংবাদিক আশরাফুল ইসলাম টুটুল, কৃষক নেতা সাইফুল্লা লস্করসহ যারা মৃতবরণ করেছেন তাদের স্মৃতি রক্ষার্থে, এবং মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

ভূমি কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক সুকুমার দাস বাচ্চুকে আহŸায়ক ও সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে সদস্যসচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি স্মরণিকা প্রকাশের উপ কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *