ঢাকাSaturday , 18 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি হাসপাতালে ১২ নার্সকে ফুলেল শুভেচ্ছা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 December 2021, 23:15

বাবলু আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত ১২জন সিনিয়র স্টাফ নার্সকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে পরিচিতি সভা শেষে তাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।

এসময় তিনি বলেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব সময় জনবল সংকট আছে। একসাথে ১২ জন নার্স যোগদান করায় এ হাসপাতালের জনবল সংকট কিছুটা হলেও কমবে। এসময় তিনি সকল নার্সদেরকে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে রোগীদের সুন্দর সেবা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন। সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান এর সঞ্চালনায় পরিচিতি সভা ও ফুলেল শুভেচ্ছা প্রদানকালে স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, সিনিয়র স্টাফ নার্স হাসিনা খাতুন, কল্পনা রাণী মন্ডল, কল্যানী সরকার, রমা বিশ্বাস, সালমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর’২১ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১২ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন। যোগদানকৃতরা হলেন, নাছরিন আক্তার, হালিমা পারভীন (কেয়া), জান্নাতুল ফেরদৌসী, কাকুলী, সুমী পারভীন, জুলিয়া আক্তার, নাছরিন সুলতানা বিউটি, ফাতিনা ফেরদৌস, জান্নাতুল রিয়া, হাজিরা খাতুন, আরিফা খাতুন ও শামীমা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *