ঢাকাSaturday , 18 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 December 2021, 23:01

সাতক্ষীরা ক্রীড়াঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও চায়না বাংলা শপিং কমপ্লেক্স, সিবি হসপিটাল লিমিটেড, বরসা এনজিও এর স্বত্বাধিকারী ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রকাশক সম্পাদক সদর উপজেলাধীন পারকুখরালী নিবাসী এ.কে.এম আনিছুর রহমান গত ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইতে আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার ও সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিঃ জেলা প্রশাসক ও সহ-সভাপতি কাজী আরিফুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা ও সদস্য ও খেলোয়াড়দের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বার্তা প্রেরক: মাহমুদ হাসান মুক্তি, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *