সখিপুর (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটায় ২শত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার দিয়েছে লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশন। শনিবার বিকাল ৪টায় উপজেলা সখিপুর সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজ মাঠে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রোফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
উপস্থিত থেকে বক্তব্য দেন সখিপুরের নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, মুক্তিযোদ্ধা কবি হাবিবুল বাশার, দেবহাটা থানার এসআই মোবাশ্বের আলী। এসময় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্দান ইউনিভার্সিটির পরিচালক রবিউল ইসলাম।
