ঢাকাSaturday , 18 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

একেএম আনিসুর রহামানের পাটকেলঘাটা প্রেসক্লাবের শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 December 2021, 22:24

পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চায়না বাংলা গ্রæপের ম্যানেজিং ডিরেক্টর এ.কে.এম আনিছুর রহমান হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করছেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১ টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, ব্যবসায়িক কাজে এবং শারীরিক চিকিৎসার জন্য প্রায় এক মাস আগে তিনি দুবাই গমন করেন। আগামী ২০ ডিসেম্বর তার দেশে ফেরার কথা ছিল।

এর আগে বৃহস্পতিবার সকালে আকস্মিক অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। বাংলাদেশ সময় বেলা ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মাস্টার আব্দুল হাই, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রতিনিধি সাংবাদিক নাজমুল হক, পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রানা, সাংবাদিক মুজিবর রহমান, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার খলিষখালী ইউয়িন প্রতিনিধি খায়রুল আলম সবুজ সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *