ঢাকাFriday , 17 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 December 2021, 23:16

ডেস্ক রিপোর্ট : যথাযোগ্য মর্যাদায় বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশনী, রক্তদান কর্মসূচি, চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে স্টেডিয়ামে সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান বিজয় দিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিএিম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হয়। এছাড়া সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *